হোম > রাজনীতি

ছাত্র রাজনীতি জনগণের স্বপ্নকে প্রাধান্য দেবে: আ স ম রব

স্টাফ রিপোর্টার

ছাত্র রাজনীতি জনগণের স্বপ্নকে প্রাধান্য দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের (বৈ. স) নবগঠিত কেন্দ্রীয় সংসদের সভাপতি মোসলেহ উদ্দিন বিজয় এবং সাধারণ সম্পাদক নাবিলা সুলতানার নেতৃত্বে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্ররাজনীতি শিক্ষার পাশাপাশি জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। এটি কখনও ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীর উচ্চাকাঙ্ক্ষার খেলা হতে পারে না। রাজনীতি হচ্ছে ন্যায়, শিক্ষা ও মানুষের মর্যাদার জন্য লড়াই। ক্ষমতার লড়াইকে প্রাধান্য দিলে, রাজনীতি স্বাভাবিকভাবেই স্বার্থনির্ভর ও স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। কিন্তু জনগণের স্বপ্ন ও ন্যায়কে কেন্দ্রে রাখলে, রাজনীতি হয়ে ওঠে একটি নৈতিক প্রক্রিয়া— যা সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণ, শিক্ষা ও গণমুখী শক্তিকে প্রসারিত করে।

সাক্ষাৎকালে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের অপ্রত্যাশিত জয় এবং বিএনপি-সহ জুলাই অভ্যুত্থানপন্থী শক্তির পরাজয় শুধু একটি সাংগঠনিক দৃশ্যই নয়; এটি আমাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নৈতিক ভিত্তি এবং দার্শনিক দিকনির্দেশকের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে পুরনো রাজনীতি ও কৌশল অতিক্রম করে সমাজ উপযোগী রাজনীতিকে প্রাধান্য দিয়ে নীতি ও কৌশল নির্ধারণ করতে হবে।

রাজধানীর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় জেএসডি-এর জ্যেষ্ঠ সহ- সভাপতি তানিয়া রর এবং ছাত্রলীগের (বৈ স) নাহিদ হাসান রিমন,মোহাম্মদ রুবন আকরাম,আসিফুল ইসলাম রিয়াজ,ইমতিয়াজ আহমেদ সিয়াম,সাইফ তাসনিম চৌধুরী,তারেক রহমান,জাহিদুল ইসলাম রিয়াজ,মেহেদী হাসান,আশরাফুল আলম জুয়েল,সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন