হোম > রাজনীতি

কবি ফররুখের ‘সাত সাগরের মাঝি’ ও ‘পাঞ্জেরী’ কালজয়ী সৃষ্টি: নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী ছিল ১৯ অক্টোবর। ১৯৭৪ সালের এই দিনে রাজধানীর ইস্কাটন গার্ডেনে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আধুনিক বাংলা কবিতার অন্যতম এই কবিকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, মুসলিম জাগরণের অগ্রপথিক কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বাংলার মুসলমানের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও নবজাগরণের আকাঙ্ক্ষাকে কবিতায় প্রকাশ করে তিনি এক অনন্য সাহিত্যিক ঐতিহ্য নির্মাণ করেছেন।

‘সাত সাগরের মাঝি’ ও ‘পাঞ্জেরী’র মতো কালজয়ী সৃষ্টি দিয়ে তিনি ঘুমন্ত জাতিকে জাগরণের আহ্বান জানিয়েছেন। তার কবিতায় একই সঙ্গে ধ্বনিত হয়েছে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন ভোরের প্রত্যাশা।

রাজনৈতিক প্রতিকূলতা, রাষ্ট্রীয় অবহেলা ও চরম দারিদ্র্যও তাঁর কলমকে থামাতে পারেনি। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সাহিত্যিকের শক্তি ক্ষমতার আনুকূল্যে নয়, বরং আদর্শের প্রতি অবিচলতায়। তার সাহিত্য ও জীবনদর্শন এখনও আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেয়।

মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া করি, আল্লাহ যেন কবিকে জান্নাতের মেহমান করেন।’

পোস্টে ছবিতে ছিল কবির সাত সাগরের মাঝি কবিতার কয়েকটি লাইন। সেগুলো হচ্ছে-

‘যে পথে যদিও পার হতে হবে মরু,

সে পথে যদিও দরিয়ার নোনা পানি,

তবুও সে পথে আছে মঞ্জিল,

জানি আছে ছায়াতরু

পথে আছে মিঠে পানি।’

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

চার দিনের সফরে রাতে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

মসজিদ ও বাড়িঘর ভেঙে ভারত মানবতাবিরোধী অপরাধ করছে