হোম > রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে সবই করছে বিএনপি: সালাহউদ্দিন

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি। তবে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে কোনো দ্বিমত নেই বিএনপির।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদকে প্রবেশ গেটে স্বাগতম জানান।

এরপর হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবু নগরীর কবর জিয়ারত করেন তারা।

পরে মাদ্রাসা মিলনায়তনে শায়খুল হাদিস শেখ আহমেদ, মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যরা। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির নেতারা। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাঁধা দেখছে না বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান।

হেফাজত ইসলামের সাবেক দুই আমিরের কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন