হোম > রাজনীতি

জমিয়ত নেতা মুফতি মনির কাসেমীকে শোকজ

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।

সোমবার দলের খাস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নোটিশ দেন।

নোটিশে মুফতি মনির হোসাইন কাসেমীকে বলা হয়, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীতভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিলও বটে। এর আগে প্রাথমিকভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে আপনাকে সতর্কও করা হয়েছে। কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং আগের মতো দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

এমন অবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। এই নোটিশ পাওয়ার তারিখ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতির কাছে জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরে আপনার বিরুদ্ধে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি