হোম > রাজনীতি

জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াত

ড. হামিদ আযাদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।

তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

শনিবার ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হামিদ আযাদ আরো বলেন, সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ধীরে ধীরে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই।

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ফরিদপুর অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচ জেলার কর্মপরিষদ সদস্য এবং আঞ্চলিক টিম সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

সমাপনী অধিবেশনে উপস্থিত নেতারা শিক্ষা শিবিরকে জনশক্তির মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না

স্থানীয় নির্বাচন দ্রুত না করলে সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হবে

প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

আমরা কোরআন-সুন্নাহ মানি তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ: কর্নেল অলি

অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি

চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, কবে দেশে ফিরবেন জানালেন স্ত্রী

জামায়াত আমিরের সাথে সেলফি, পোস্টে যা বললেন পাটওয়ারী

ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়: রাশেদ প্রধান

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল