হোম > রাজনীতি

দিল্লিতে নতুন করে তৎপর আ.লীগ

কূটনৈতিক রিপোর্টার

আপত্তি উপেক্ষা করে ভারতের পক্ষ থেকে গত ৫ আগস্ট দিল্লিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ায় যখন ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে চরম অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক সে মুহূর্তে আবারও তৎপর হয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিল্লিতে ‘ইউরো-এশিয়া সম্পর্ক : শান্তি, সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

আগামী ২৯ আগস্ট দিল্লিতে অবস্থিত ফরেন করেসপনডেন্ট ক্লাবে (সাউথ এশিয়া) এ সেমিনার অনুষ্ঠিত হবে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ আয়োজনের নেপথ্যে রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ইউরোপে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কতিপয় নেতা। এ সেমিনারের পেছনে সরাসরি ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি অংশের পরোক্ষ সমর্থন রয়েছে বলে জানা গেছে। তবে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লির পক্ষ থেকে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৯ তারিখের সেমিনার শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কী না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

সেমিনারের মূল প্রতিপাদ্যে ইউরোপ ও এশিয়ার মধ্যে শান্তি, সহযোগিতা, মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হলেও মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে। আওয়ামী লীগ আসলে তাদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এবং শেখ হাসিনাসহ অন্য নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করছে। সেমিনারে পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ, কূটনীতিক, কথিত মানবাধিকার কর্মীদের পাশাপাশি ভারতের কয়েকজন সাবেক কূটনীতিকেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

সেমিনারে ড. হাছান মাহমুদ ছাড়াও অন্যদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. ওন্দ্রেজ দোস্তাল, লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, সাবেক রাষ্ট্রদূত পিটার ফাহরিন হোলজ, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীনা সিক্রি, ডা. জাহানারা আরজু, এপিসি গ্লোবাল ফোরামের চেয়ারম্যান এস ভেঙ্কট নারায়ণ, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি ড. আসিফ ইকবাল, হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সেক্রেটারি এএফএম গোলাম জিলানীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন