হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতার

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শ্যামলীতে দুস্থ, অসহায় ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু। রাজধানীর শ্যামলীতে শুক্রবার রাতে এই কর্মসূচি পালন করে সাবেক এই ছাত্রনেতা। এ সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোক্তাদির হোসেন তরু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর্মসূচির আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত উদ্‌যাপনের পরিবর্তে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অসহায়, দুস্থ ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রদল নেতা আউয়ালের

ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আছেন যারা

জাতীয় ঐক্যের বিকল্প নেই: সাদিক কায়েম

নাশকতা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা দৃশ্যমান নয়: নেজামে ইসলাম

দেশকে কী দিতে পারলাম, শিক্ষার্থীদের সেই চিন্তা করতে হবে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের দায়িত্বে নাজিয়া সিদ্দিকা ও রাইয়্যান মালিক

মেধাবীদের সততা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হতে হবে

ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে সরকার: রিজভী

মাতারবাড়ী বন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে