হোম > রাজনীতি

রাষ্ট্র সংস্কারই হবে বিএনপির প্রধান লক্ষ্য: সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়ার আদর্শ ও চিন্তার আলো এবং তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে।

তিনি বলেন, খালেদা জিয়া চিরদিন আমাদের মাঝে এক উজ্জ্বল আলোকশিখা হয়ে থাকবেন। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই হবে বিএনপি প্রধান লক্ষ্য।

সেলিমা রহমান বলন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে এখন বিশ্বমর্যাদায় রয়েছেন খালেদা জিয়া। তার কবর জিয়ারতে মানুষের ঢলই তার প্রমাণ। ক্ষমতায় না থেকেও তিনি মানুষের হৃদয়ে সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়ার মৃত্যু একটি মহাকালের পতন, একটি মহান অধ্যায়ের সমাপ্তি। তার চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। যদিও তিনি আজ আমাদের চোখের আড়ালে; তবু তার আদর্শ, চিন্তা ও চেতনা আমাদের মননে এখনো দীপ্ত হয়ে জ্বলছে এবং সেই আলো থেকেই আমরা সাহস ও প্রেরণা পাচ্ছি।

আসন্ন নির্বাচনটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেলিমা রহমান বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। খালেদা জিয়া মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি, আর সেই শক্তিই আজ বাংলাদেশের জনগণের শক্তি।

খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য নয়; দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করেছেন মন্তব্য করে তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশকে বিশ্বে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেন। প্রকৃত সংস্কারের সূচনা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা থেকেই শুরু হয়, যা পরে বেগম খালেদা জিয়ার ভিশন ও কর্মসূচি এবং তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখায় পরিণত হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফি, সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

হিরোশিমার পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন

জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির নুসরাত-মিতুর শ্রদ্ধা

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’ বুলুর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগকে সংঘবদ্ধ করার নীলনকশা

পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: ড. মাসুদ

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি ছাত্র জমিয়তের

প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি