হোম > রাজনীতি

বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত

আমার দেশ অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে সব ক্ষেত্রে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির।

শুক্রবার বিকেলে পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদানিয়া আল মাদানী মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাআদ বিন জাকির বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বৈষম্য নয়, বরং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার অন্যতম দাবি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি সাবেক ছাত্রনেতা হাফেজ নাঈমের মুক্তির দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা শিব্বীর আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুব জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা জাফর আহমেদসহ ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সুধীজন।

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে শিবিরের নিন্দা, চার দফা দাবি

শ্রমিক ও জনগণের অধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম