হোম > রাজনীতি

খুব দ্রুত নির্বাচন চায় জনগণ: মির্জা ফখরুল

স্পোর্টস রিপোর্টার

জনগণ দেশে দ্রুত নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের ইচ্ছায় দেশে দ্রুত নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আশাবাদী। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবেন।

শনিবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে ১৯৭১ সালে বিজয়ের আগ মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির বরেণ্য ব্যক্তিদের হারিয়েছি। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যুদ্ধ করেছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটি সম্ভব হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে।

তিনি বলেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি