হোম > রাজনীতি

গুমের তদন্ত পুলিশ দিয়ে নয়, স্বাধীন কমিশনে করতে হবে: মঞ্জু

স্টাফ রিপোর্টার

গুমের অভিযোগের তদন্ত পুলিশের মাধ্যমে না করে স্বাধীন কমিশনের মাধ্যমে করার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (৯ সেপ্টেম্বর) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস; সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে কোনো আইন পাসের আগে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করার প্রতিশ্রুতি দিয়েছিল। জুলাই সনদের সময়ও সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশে আর গুম-খুন হবে না। কিন্তু গুমবিরোধী আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, ‘পুলিশ গুম করলে সেই পুলিশই যদি গুমের তদন্ত করে, তাহলে নিজেদের বিরুদ্ধে তারা কখনো সঠিক তদন্ত করবে না। পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত স্বাধীন কমিশনের মাধ্যমে করতে হবে।’

মঞ্জু অভিযোগ করেন, সরকার কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বরং বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বর্তমান সরকারের আরও শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল। মানবাধিকার কমিশনকে শক্তিশালী করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের আইনকে এতই ভালোবাসেন, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষ আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে।’

এবি পার্টির আরেক নেতা শাহাদাত উল্লাহ টুটুল বলেন, সরকার সংসদকে দলীয় কোরামে পরিণত করার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ভিন্নমত থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে আইন পাস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গুমের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থাকলেও তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে দিয়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি গুম ও মানবাধিকার কমিশনকে স্বাধীন ও স্বচ্ছ পৃথক সংস্থায় পরিণত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা সংসদকে দলীয় স্বার্থের বাইরে রেখে জনগণের স্বার্থে কার্যকর করার পাশাপাশি গুম-খুনের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করতে হবে: শিবির সভাপতি

স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক

খুনিদের গ্রেপ্তার করে সরকার প্রমাণ করুক তারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে: গোলাম পরওয়ার

চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

হাসিনাসহ ২৮ অক্টোবরের খুনিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে

‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের জায়গা নেই

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম