হোম > রাজনীতি

‘শেখ মুজিব গণতন্ত্র আর হাসিনা ভোটাধিকার গলাটিপে হত্যা করেছে’

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসনের বিরোধী মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসনের কথা মানায় না। ১৭ বছরের দুঃশাসনে আইনের শাসনকে গলাটিপে হত্যা করেছে।

শনিবার দুপুরে নেছারাবাদ উপজেলা লেবার পার্টির উদ্যোগে মিয়ারহাট বাজারে জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, প্রশাসনের সর্বত্রই অস্থিরতা ও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিব ১৩ মিনিটের সংসদে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে। পিতা মুজিবের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা ছলে-বলে কৌশলে ২০০৯ সালে ক্ষমতা দখল করে ১৭ বছরের দুঃশাসনের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসনকে গলাটিপে হত্যা করেছে।

নেছারাবাদ লেবার পার্টির যুগ্ম আহবায়ক মো. জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস