হোম > রাজনীতি

ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ (রমনা–মতিঝিল) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।

রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় তার সঙ্গে দলের উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, অফিস সহকর্মী মোহাম্মদ এনায়েতসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মাওলানা ফয়সালকে ঢাকা-৮ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলীয় প্রতীক ‘রিকশা’ মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ঢাকা-৮ আসনে মাওলানা মুহাম্মদ ফয়সালের নির্বাচনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দলটি জানিয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব