হোম > রাজনীতি

চীনা দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

স্টাফ রিপোর্টার

চীনা দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ড. লিও ইউয়ানের আমন্ত্রনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানী ঢাকায় দূতাবাসটিতে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে রাজনীতি, আগামীর জাতীয় নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ হবার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

ড. লিও ইসলামী আন্দোলন বাংলাদেশের উর্ধতন দায়িত্বশীলদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসিচব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মুহাম্মদ রাজন সিকদার।

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত