হোম > রাজনীতি

আবেদনের শেষ দিনে ৬ প্রতীক নিয়ে ইসিতে যাচ্ছে এনসিপি

আতিকুর রহমান নগরী

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, রোববার বিকাল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।

এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি। এর চার মাস পেরিয়ে গেলেও এখনো দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

সদস্য সচিব আখতার হোসেন বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী—নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনি প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির

‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী

সাংবাদিকদের ওপর হামলার জেরে ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

গাজীপুরে ইমামের কন্যাকে অপহরণে জড়িতদের শাস্তি দাবি জমিয়তের

পাঁচ বিভাগের ৩৭৮ নারী প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

সরকার জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি খেলছে: ডা. ইরান

জামায়াত নেতা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি

রাশেদ প্রধানের বাসায় হামলার তীব্র নিন্দা জামায়াতের

গত ৫৫ বছর স্বাধীনতার ঘোষণাপত্রের বিপরীতে দেশ পরিচালনা হয়েছে