হোম > রাজনীতি

মামলাবাজ ও হয়রানি চক্রকে আমরা উৎখাত করবো: মামুনুল হক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক বলেছেন, মোহাম্মদপুরে অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বাঙালি-অবাঙালি নির্বিশেষে অনেকের বিরুদ্ধেই এমন অন্যায় হচ্ছে। আমি স্পষ্ট বলছি, এই মামলাবাজ ও হয়রানি চক্রকে আমরা মোহাম্মদপুর থেকে উৎখাত করে ছাড়বো।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ‘জাগরণী পদযাত্রা’ করেন এই প্রার্থী। পদযাত্রাটি রোববার সকাল ১০টায় শঙ্কর থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় পথসভার মাধ্যমে মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ডে শেষ হয়।

এসময় আল্লামা মামুনুল হক বলেন, আমরা এমন এক নিরাপদ ঢাকা-১৩ গড়ে তুলব, যেখানে কেউ কারো ওপর জবরদস্তি করতে পারবে না। আমাদের মা-বোনেরা রাস্তায় নিরাপদে চলাচল করবেন। কেউ তাদের ইভটিজিং, হয়রানি বা সাইবার বুলিং করার সাহস পাবে না। মা-বোনদের ইজ্জত রক্ষায় লাখো যুবককে সাথে নিয়ে আমরা এক সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস