হোম > রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় বিএনপি: দুদু

আবারও বিএনপি ক্ষমতায় আসবে

মাহবুবুল হক খান, দিনাজপুর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন তার দল নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায়। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

শনিবার দিনাজপুরে জেলা বিএনপি আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে বা তার দু’এক মাস আগে পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে। ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

দুদু বলেন, যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারবো ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি।

তিনি আরো বলেন, আমরা দানব ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, মো. আমিনুল ইসলাম ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক ও আক্তারুজ্জামান মিয়া।

যৌথসভায় জেলা বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।

এমএস

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন