হোম > রাজনীতি

সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই: ভিপি নূর

স্টাফ রিপোর্টার

সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভিপি নূর বলেন, নির্বাচন যদি ডিসেম্বরে বা আগামী জুন-জুলাইয়ে হয় তাহলে জাতীয় সরকার ছাড়া এসব সংস্কার সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষে কমিশন হবে। সেই কমিটির চেয়ারম্যান তিনি থাকবেন। তাই আমরা বলতে চাই তিনি যেন সেটি করেন।

তিনি বলেন, যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না জনগণ তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ সংস্কার চায়। সেই সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই। আমরা রাজনৈতিক বন্দোবস্ত চাই। তা যদি না হয় তাহলে ধরে নিবেন যেই লাউ সেই কদু। আমরা নির্বাচন থেকে শুরু করে প্রশাসনে আমূল পরিবর্তন চাই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আপনারা নিজেরাই নিজেদের টাইম মেরে দিচ্ছেন। আপনাদের আমরা শুরুতেই বলছিলাম জাতীয় সরকার বা সর্বদলীয় সরকার নাম দেওয়ার জন্য। কিন্তু আপনারা তা শুনলেন না। নাম দিলেন অন্তর্বর্তী সরকার। এখানেই আপনারা আপনাদের খেয়েছেন। আপনারা মনে করেছিলেন খুবই সহজ। সবাই আপনাদের মেনে নিবে। আজীবনের জন্য সাপোর্ট দিবে। বছরের পর বছর থাকবেন। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আপনাদের এই ঝগড়াঝাটির মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়। আপনারা তো নিজেরাই লেগে গেছেন। তাই এসব থেকে সবাইকে ফিরে আসতে হবে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি