হোম > রাজনীতি

ড. ইউনূসকে আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে থাকাকালে আওয়ামী লীগ সমর্থকদের একাংশের হাতে পথরোধ ও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় এক বিবৃতিতে জাতীয় যুবশক্তি তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে। সোমবার (১২ অক্টোবর) তিনি হেনস্তার শিকার হন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে সবার সামনে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে থাকাকালে ঘেরাও করে কটূক্তি ও গালিগালাজ করা কোনো রাজনৈতিক প্রতিবাদ হতে পারে না। এটি সুস্পষ্ট হেনস্তা এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর ইতিপূর্বে জেনেভা, লন্ডন ও নিউইয়র্কেও একই ধরনের হামলা ও হেনস্তার অপচেষ্টা চালানো হয়েছে। প্রবাসে বসে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে।

প্রবাসে অবস্থানরত অপশক্তির অপতৎপরতা ও মিথ্যা প্রচারণা রুখতে সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিককে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি ঘোষণা করছে, জুলাইয়ের চেতনাকে ভয় দেখিয়ে বা অপমান করে দমানো যাবে না। রাজনৈতিক পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি