হোম > রাজনীতি

ভারতীয় নাগরিকদের নয় বরং হাসিনাকে পুশইন করুন: দুদু

স্টাফ রিপোর্টার

ভারতের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবৈধ নাগরিকদের পুশ বাংলাদেশে পুশইন না করে সৈরাচার শেখ হাসিনাকে পুশইন করুন।

তিনি বলেন, বাংলাভাষীদের গণহারে পুশইন না করে আমাদের দেশের টাকা পাচার করে, ব্যাংক লুটপাট করে যারা ভারতে নিরাপদ আশ্রয় নিয়েছে তাদেরকে ধরে ধরে পুশ ইন করে পাঠিয়ে দিন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ-পঞ্চান্ন বছর ধরে ভারতের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পায় নাই। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নাই। পানি চুক্তিও নাই। ৫০ বছর ধরে ভারতকে চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুসইন করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন বাংলায় কথা বলে তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদেরকে পুশ করতে পারেন। শেখ হাসিনাকে আপনারা আদর আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন আর আপনার নাগরিককে পুশ করবেন- এটা ঠিক না।

সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে এবং ভারত যে অন্যায় করছে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল সহ প্রমুখ।

নারীর নিরাপত্তা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব

রিজওয়ানা হাসানের বক্তব্যে নির্বাচনি ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: মামুনুল হক

মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না

উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

মাহফুজ-তাজনূভার নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ