হোম > রাজনীতি

ঈদের পর দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা

আমার দেশ অনলাইন

দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার এক বিএনপি নেতাকে সাংগঠনিক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি, বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং ওই ইউনিয়নের দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে চলতি সপ্তাহে এক নারীকে অডিওকলে অকথ্য ভাষায় গালাগাল করেন ইলিয়াস শাহী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক