হোম > রাজনীতি

সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না

ফেলানীর বাড়িতে জামায়াত আমির

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানীর কবর জিয়ারত শেষে এ মন্তব্য করে তিনি।

এদিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নিজ বাড়িতে শায়িত ফেলানী খাতুনের কবর জিয়ারত করেন তিনি।

এসময় জামায়াত আমির ফেলানীর মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান।

নিহতের পরিবারকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। ফেলানী হত্যার ন্যায় বিচার নিশ্চিতে পাশে থাকার ঘোষণা দেন ড. শফিকুর রহমান। সীমান্তে বিএসএফের আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।

এসময় নিহত ফেলানীর পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির।

এমএস

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক