হোম > রাজনীতি

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় জমিয়তের আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

শনিবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা বশির আহমদ, মাওলানা জয়নুল আবিদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ, ছাত্র জমিয়ত সভাপতি রিদ‌ওয়ান মাযহারী প্রমুখ।

বক্তারা আরো বলেন, ২১ ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি চেতনার দিন—নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। মাতৃভাষার সঠিক চর্চা, শুদ্ধ ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে হবে।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ

হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

মজুরি নিয়ে হতাশা, শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান শ্রমিক মজলিসের

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

নিউইয়র্কে হ্যারি কে টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

রক্তের নেশা মেটেনি পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম