হোম > রাজনীতি

‘সার্চ কমিটি গঠন করে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল জনপ্রতিনিধিদের পুনর্বহাল করুন’

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরা ভূমিকা রেখেছেন, সার্চ কমিটি গঠন করে অবিলম্বে তাদের পুনর্বহাল করতে হবে। চট্রগ্রামে বিএনপির মেয়রের মতো যারা সারাদেশে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে তাদের যাচাই করে দ্রুত নিয়োগ করতে হবে।

শনিবার সকালে প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ দাবি জানান।

ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অপসারিত জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, গত ১৬ বছর যে আমলারা ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল, বাংলাদেশ কে দিল্লির কাছে বিক্রির বন্দোবস্ত করেছিল, সে একই আমলারা এখনো বহাল তবিয়তে আছে। আমাদের বিপ্লবের সরকারকে বেকায়দায় ফেলতে কোন কিছু না বুঝেই এক আদেশে আমলাদের পরামর্শে দেশব্যাপী সমস্ত জনপ্রতিনিধিদের বরখাস্থ করে এসব আমলা নিজেরা সব কুক্ষিগত করে রেখেছে, ব্যাপক জনদুর্ভোগ তৈরি করেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান, নারায়ণগঞ্জ নগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও অপসারিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, রংপুর সিটি কর্পোরেশনের মাহবুবুর রহমান টিটু, রাজশাহীর হেলাল আহমেদ, হবিগঞ্জ বাহুবলের অপসারিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার অপসারিত চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, জনপ্রতিনিধি আব্দুল মুহিত, আখতারুজ্জামান প্রমুখ।

বক্তারা আগামী ১০ দিনের মধ্যে অপসারিত তৃণমূল জনপ্রতিনিধিদের পুনর্বহাল না করলে ঢাকায় ১০ লাখ লোকের জনসমাগম করে দাবি আদায়ের ঘোষণা দেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি