হোম > রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব অসম চুক্তি প্রকাশের দাবি

ডেস্ক রিপোর্ট

পতিত স্বৈরাচারের অসম সব চুক্তি প্রকাশের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টার কাছে এই দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করে।

স্মারকলিপি প্রেরণকালে উপস্থিত ছিলেন, আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আলামিন আটিয়া, দপ্তর বিষয়ক সদস্য শাকিল আহমেদ, প্রচার ও বিষয়ক সদস্য তারেক আজিজসহ একটি প্রতিনিধি দল।

সদস্য সচিব আলামিন আটিয়া জানান, পতিত ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলো বিদেশিদের সাথে প্রভু-দাস নীতি অনুসরণ করেছেন। জনগণের নিকট জবাবদিহিহীন সরকারের নির্বাচনগুলোতে সমর্থন পাওয়ার লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে অনেক গুলো অসম চুক্তি করেছিলো। যার দরুন বাংলাদেশের জনগণ শিল্প-বানিজ্য, সংস্কৃতি থেকে শুরু করে এমনকি সীমান্ত হত্যা ও নদীগুলোর পানি বণ্টনসহ সকল স্তরে উপনিবেশিক আরচণের শিকার হয়েছেন। ২৪ এর রক্তক্ষয়ী জুলাইয়ের মাধ্যমে এদেশের আপামর জনতা পতিত ফ্যাসিস্ট ও তার দোসরদের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছে। তবে দেশ স্বাধীন হওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও জনগণ এখনো জানতে পারেনি, হাসিনা কোন চুক্তিওলোর মাধ্যমে জনগনের উপর জুলুম নির্যাতন করেও বিদেশিদের নিকট সমর্থন পেতেন। উক্ত চুক্তিগুলো জনগণের নিকট পেশ করার জন্য আগ্রাসন বিরোধী আন্দোলন ছাত্র জনতার সরকারের নিকট দাবি জানাচ্ছে।

সংগঠনটির আহবায়ক ওয়ালী উল্ল্যাহ বলেন, বাংলাদেশের জনগণ কখনোই অন্য কোন দেশের আগ্রাসন মেনে নেবে না। ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন বলে আগ্রাসন বিরোধী আন্দোলন মনে করে।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক