হোম > রাজনীতি

গণভোটে রাজি হলেও বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে

জামায়াতের দাবি

আতিকুর রহমান নগরী

গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন এক বিষয় নয়।

দলটি একটি বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এ বিষয়ে উনি (প্রধান উপদেষ্টা) আমাদের সঙ্গে একমত হয়েছেন।

নির্বাচন কমিশন, সচিবালয় ও পুলিশ প্রশাসনে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কর্মকর্তা একটি দলের অনুগত বলেও মন্তব্য করেন করেন জামায়াত নেতা তাহের।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ