হোম > রাজনীতি

গণভোট নিয়ে আলোচনায় বসতে মির্জা ফখরুলকে ফোন ডা. তাহেরের

স্টাফ রিপোর্টার

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে এ আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) আরো কিছু দলকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি সাংবাদিকদের জানিয়ে ডা. তাহের বলেন, কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান জানিয়েছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। বৃহস্পতিবার আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা অনুষ্ঠানিকভাবে জানিয়েছি। তিনি আগ্রহের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন।

ডা. তাহের আরো বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি। এছাড়া এখন ৯ দল মাঝেমধ্যে বৈঠক করছে। তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের সঙ্গে তারা বসতে চান। তারা এতে আগ্রহী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে পল্টনে আট দলের স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশে ডা. তাহের বলেন, দলগুলোর সঙ্গে আলোচনার জন্য জামায়াত একটি কমিটি গঠন করেছে। অন্য দলগুলোও যাতে আলোচনার জন্য কমিটি গঠন করে। অবিলম্বে আলোচনা শুরু হোক। সময়ক্ষেপণ করা যাবে না।

সংস্কার বিষয়ে গণভোট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আছে বিএনপি ও জামায়াত। বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হোক। আর জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। এই ইস্যুসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সমমনা আট দল।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ