হোম > রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক ছাত্র ঐক্যের শোক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে নাগরিক ছাত্র ঐক্য জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরতান্ত্রিক ও গণতন্ত্রহীন পরিস্থিতির বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছে।

এতে আরো বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারালো।

নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক মোহাম্মদ ফজলে রাব্বী ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন যৌথভাবে বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন সাহসী, পরীক্ষিত ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্তি ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করছি।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল