হোম > রাজনীতি

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

বর্তমান সরকারের বিভিন্ন কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তরের নামে কোরআনবিরোধী বিল পাস, আইনমন্ত্রীর বক্তব্য—‘কোরআন মানবজাতির সংবিধান হতে পারে না’ এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে সমকামিতাকে উৎসাহিত করে এমন গ্রন্থ ‘নেক্সাস’ তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে সরকার ধীরে ধীরে ইসলামবিদ্বেষী হয়ে উঠছে; অথবা সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো মহল সরকারকে দিয়ে ইসলামবিরোধী বিভিন্ন কার্যকলাপ করানোর অপপ্রয়াস চালাচ্ছে।

শনিবার বাদ যোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

দলের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতি অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহঃপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব শাহজাহান, মাওলানা রুহুল আমিন মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল বারী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী,মাওলানা খন্দকার মোশতাক আহমাদ শরীয়তপুরী,মাওলানা মাহমুদুল হাসান , মুফতি শিহাব উদ্দিন গোপালগঞ্জী, আলহাজ্ব মাওলানা গাজী ইউসুফ, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি মোশাররফ হোসাইন রায়পুরী, মাওলানা শেখ সাদী, মাওলানা মুশফিকুর রহমান জামাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মনে হচ্ছে প্রধানমন্ত্রী আশেপাশে কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ইসলামবিদ্বেষী লোক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে।। প্রধানমন্ত্রী মাছের পোনা ছাড়ার পর ভেসে ওঠা ও বিশ্বজয়ী হাফেজদেরকে পুরস্কার হিসেবে বিতর্কিতগ্রন্থ যা সমকামিতায় ধাবিত করে এমন বই উপহার হিসেবে দেয়া তারই প্রমাণ বহন করে।

মাওলানা মিয়াজী এ ধরনের ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে মন্ত্রী -এমপি ও দলের নেতা-কর্মীদেরকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে