চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, আমি দুই সেনা সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং গুরুতর আহত সেনা কর্মকর্তার প্রতি গভীর সমবেদান প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি নিহত সেনা সদস্যদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।