হোম > রাজনীতি

শেখ হাসিনাকে জনগণ কখনো মাফ করবে না: দুদু

স্টাফ রিপোর্টার

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না। আগামীতে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে ফ্যাসিস্ট হাসিনার বিচার করা হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগ দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশের সবচেয়ে বড় লুটপাট, দুর্নীতিবাজ ও গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। হাসিনা ও আওয়ামী লীগের যদি বিচার করা না হয় তাহলে স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে তাদেরকে অসম্মান করা হবে। যারা আহত হয়েছেন তাদেরকে অসম্মান করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার যদি বিচার সম্পন্ন করতে না পারে তাহলে আগামীতে নির্বাচন ও ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এর বিচার করবে।

হাসিনা ও আওয়ামী লীগকে হিটলারের অনুসারী মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ হচ্ছে দানব। এই দানবদের কারিগর হচ্ছে খায়রুল হক। তাকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি সম্বোধন করে আমি বুঝি না। হাসিনা এবং খায়রুল হক দেশের স্বাধীনতাকে অসম্মান করেছে, গণতন্ত্রকে অপমানিত করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক