হোম > রাজনীতি

কড়াইল বস্তির আগুন: তারেক রহমানের গভীর উদ্বেগ

স্টাফ রিপোর্টার

Amardesh-Tareq_Rahman_Photo_collected

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই আগুনের ঘটনায় বস্তি ও আশপাশের এলাকায় দাউদাউ করে জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও বহু পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্য এবং এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন—এ তাদের মানবিক দায়িত্ববোধের পরিচায়ক। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশবাসীকে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে।’

তিনি আশা প্রকাশ করেন যে দ্রুতই এই ভয়াবহ আগুনের সমাপ্তি ঘটবে। কোনো প্রাণহানি না ঘটে সে জন্য তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবেন—এমন প্রত্যাশা করি।’

বিবৃতিটি গণমাধ্যমে পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা