হোম > রাজনীতি

মুছাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন চায় না, তারাই স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

শুক্রবার রাজধানীর পান্থপথে মুছাব্বিরের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরিকল্পিতভাবেই মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচনবিরোধী, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, যারা নির্বাচন চায় না, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে জন্য অন্তর্বর্তী সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মুছাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা বলেন, মোছাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারা জীবন যা কিছু প্রয়োজন—তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছি।

নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, সে রকম কোনো শক্তি এর পেছনে আছে কি না; তা খতিয়ে দেখা হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে।

গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‘প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসন চলছে, মেধাবীদের বঞ্চিত করা হয়েছে’

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

প্রবাসীদের সমস্যা নিয়ে মালদ্বীপ হাইকমিশনে জামায়াত এমপি মুজিবুর

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেল গঠন

ফ্যাসিবাদ-একনায়কতন্ত্র কিছুদিন টিকে থাকলেও শেষ পর্যন্ত টেকে না: রিজভী

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর