হোম > রাজনীতি

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ১১টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে (গ্রেড-২) ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের ঘটনা স্বৈরতান্ত্রিক। একসঙ্গে এত বিপুলসংখ্যক দলীয় নেতাকে শীর্ষ আমলাতান্ত্রিক পদে বসানোর ঘটনা ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। এই নগ্ন দলীয়করণের মাধ্যমে সরকার আজ জাতির সামনে প্রমাণ করেছে, ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। প্রশাসনে ১১টি শীর্ষ পদে রাজনৈতিক নিয়োগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন দুর্নীতির পথ প্রশস্ত করবে, যা রাষ্ট্রযন্ত্রকে দলীয় কার্যালয়ে পরিণত করার শামিল।

মঙ্গলবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে বিকেল ৩টায় যুব জাগপা আয়োজিত ‘গণভোটের গণরায় অবমূল্যায়ন: জুলাইয়ের চেতনায় যুবসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, গণভোটের গণরায় অবমূল্যায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিএনপি জাতির সাথে বেইমানির যাত্রা শুরু করেছিল। এখন সকল ক্ষেত্রে তারা নিজেদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে। আমি আজকের এই যুবকদের আলোচনা সভা থেকে সবাইকে অনিবার্য বিপ্লবের আহ্বান জানাই। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সজিব, আশিকুর রহমান খান, আবু নাছের, শামীম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, আল আমিন, সৌরভ দাস প্রমুখ।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’