হোম > রাজনীতি

ধানমন্ডি ৩২ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার

আতিকুর রহমান নগরী

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির সামনে মেজর (অবসরপ্রাপ্ত) শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।

শুক্রবার মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ ভাষণ প্রচার করা হয়।

মেজর ডালিমের ভাষণে শোনা যায়—‘আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনী-দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ!’

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সপরিবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাসদস্যের হাতে খুন হন।

এদিকে ৪০০ টাকায় ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক। এদিন দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।

ফুলের তোড়া নিয়ে মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন ওই রিকশাচালক। তাকে দেখেই আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক