হোম > রাজনীতি

১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার

স্টাফ রিপোর্টার

১২ দলীয় জোটের পক্ষ থেকে কোন প্রার্থিতা ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ।

সোমবার বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত জোটপ্রধানের কার্যালয়ে ১২ দলীয় জোটের এক জরুরি মিটিংয়ে তিনি একথা জানান।

জোটটির সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোস্তফা জামাল হায়দার বলেন, সম্প্রতি যশোর ৫ আসনে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের দলের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে-যা কয়েকটি মিডিয়ায় ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই। কারণ ১২ দলীয় জোট কোনো প্রার্থীতা ঘোষণার ব্যাপারে এখনও সিদ্ধান্ত গ্রহণ করে নাই।

তিনি বলেন, আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যথা সময়ে ফ্যাসিবাদবিরোধী বাংলার গণতান্ত্রিক শক্তিসমূহ ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত করবে।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক