হোম > রাজনীতি

‘আমাদের একজন ওসমান হাদি ছিলেন, আরেকজন হাদি হাজির করলাম’

আমার দেশ অনলাইন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘এই বাংলাদেশে অনেক রক্ত ও জীবন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেব।’ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইশারা করে তিনি বলেন, ‘আমাদের একজন ওসমান হাদি ছিল, ওসমান হাদির আরেকটা ফটোকপি আপনাদের সামনে হাজির করলাম।’

শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছু সুনির্দিষ্ট কথা বলার জন্যই তারা সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত জনতা গণভোটে ভোট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের মাধ্যমে সরকারের কাছে যে দাবি ও ম্যান্ডেট দেওয়া হয়েছিল, সরকার নিজেদের স্বার্থের কারণে তা গ্রহণ করছে না। যখনই ম্যান্ডেটের কথা বলা হয়, তখনই সরকার নানা টালবাহানা করে এবং তাদের দাবি শুনতে চায় না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আবু সাঈদের নাম লিখব। আমাদের জীবনের প্রত্যেকটি রক্তের ফোঁটাকে শাহাদাতের অমূল্য প্রাণে বিসর্জন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করব ইনশাল্লাহ।’ এ সময় বীর চট্টলার জনগণ তাদের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস