হোম > রাজনীতি

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ—‘এটাই কি আই হ্যাভ আ প্ল্যান’

আমার দেশ অনলাইন

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ কাজে নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার সরকারের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, দেশে কর্মসংস্থান নেই, বাজারে স্বস্তি নেই, বিনিয়োগ নেই-আছে শুধু মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। কখনো কোনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাইয়ের নাম এ ধরনের অভিযোগে আলোচনায় আসছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের সদস্যদের ঘিরে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে।’

তিনি লেখেন, ‘জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ।’

পোস্টের শেষে হাসনাত লেখেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

পীর-ফকিরের দরবারে ধরনা দিয়ে লাভ হবে না, সরকারকে গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্তিসহ কেন্দ্রীয় জামায়াতের একগুচ্ছ সিদ্ধান্ত

রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিলেন এনসিপি নেতারা

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

হেফাজতের অধীনে কওমি দলগুলোর ঐক্য হলে স্বাগত জানাবে জামায়াত

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা