হোম > রাজনীতি

আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয় তার প্রমাণ আফগানিস্তানের উন্নয়ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে—আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ।

শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা, যা আমাদের সমাজের অনেকের ভুল ধারণা ভেঙে দিয়েছে।

তিনি বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে মোল্লারা দেশ পরিচালনায়ও সফল হতে পারেন—আফগানিস্তানের উন্নয়নই তার প্রমাণ।

বাংলাদেশের আগামীর দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মোল্লাদের বাংলাদেশ।

তিনি আরো বলেন, দেশে একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। তাঁর ভাষায়, এই জমিনে আরও একটি অভ্যুত্থান, আরও একটি বিপ্লব প্রয়োজন—যা হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য।

সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বরুণার পীর ও শেখবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।

অনুষ্ঠানে বক্তব্য দেন—ভারত থেকে আগত আল্লামা হুসাইন আহমদ পালনপুরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জুনাইদ আল হাবিব ও মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ দেশি-বিদেশি উলামায়ে কেরাম।

শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো আলেম-ওলামা, ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিগণের উপস্থিতিতে শ্রীমঙ্গল জনপদে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শেষ রাতে বরুণার পির মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর জিকির ও আবেগঘন মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কর্মসূচি শেষ হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা