হোম > রাজনীতি

মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না

পোস্টে সারজিস আলম

আতিকুর রহমান নগরী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন—প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মতো নাই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন। ইনকিলাব জিন্দাবাদ।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও। এই সংশোধিত আরপিও ধরেই শিগগিরই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

নতুন আরপিও অনুযায়ী—জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনা কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না; আদালত ঘোষিত ফেরারি/পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না; দেড় দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে; একক প্রার্থী হলেই জেতা যাবে না। ‘না’ ভোট চালু হয়েছে; সমান ভোট পেলে পুনঃভোট হবে; জামানত বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে; দল আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা; চালু হলো আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি; কোন কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি; এআই এর অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে; হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা