হোম > রাজনীতি

আ.লীগের রাজনীতির পক্ষে বয়ানকারীরা ফ্যাসিবাদের দোসর: অ্যাডভোকেট জুবায়ের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নতুন বাংলাদেশে রাজনীতি করবে—এমন প্রত্যাশা, মতামত বা বক্তব্য জনগণ প্রত্যাশা করে না, প্রত্যাখ্যান করে। সরকারিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে বয়ান তৈরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবে, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে।

তিনি সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ বলে কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার যে মন্তব্য করেছেন—তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন, তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমি ফরহাদ মজহারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।

তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর জামায়াতে ইসলামীসহ দেশবাসীর ওপর চরম জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল; যার সাক্ষী দেশের মানুষ, ভুক্তভোগী বিরোধীমতের সব রাজনৈতিক নেতারা। চরম বৈরী পরিবেশে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করেছে। যার ফলশ্রুতিতে জামায়াতের শীর্ষ নেতাদের শাহাদাতবরণ, হাজার হাজার নেতাকর্মী আহত ও পঙ্গুত্ববরণ করা এবং জেল-জুলুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী জুলাই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, গণহত্যাকারী দলের রাজনীতি করার সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি।

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নেজামে ইসলাম পার্টি

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ