হোম > রাজনীতি

জুলাই শহীদদের স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহবাগে সমাবেশ শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার বিকেলে ৩টা ১৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এসময় উপস্থিত ছিলেন।

এদিকে সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও তাতে দমে যাননি ছাত্রদলের নেতাকর্মীরা। বরং বৃষ্টির মধ্যেই স্লোগান আর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। তাদের কণ্ঠে শোনা যায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান।

এদিকে মূল মঞ্চের এক পাশের ব্যানারে স্থান পায় জুলাই আগষ্টের অভুথ্যানের সময় ও বিগত ফেসিস্ট শাসন আমলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে শহীদ হওয়া বিএনপির নেতাকর্মীদের ছবি দেখা যায়।

সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল ৬ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না; সকল ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে; কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।

ছাত্রদলের এই কর্মসূচিটি প্রথমে জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং এর অনুমতিও ছিল। তবে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশটি শাহবাগে স্থানান্তর করা হয়েছে। সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান