হোম > রাজনীতি

গাইবান্ধায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

ছবি: আমার দেশ।

গাইবান্ধার সাঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ৩ নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান সরদার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর রাশেদ। তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের যে-কোনো প্রকার সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন