হোম > রাজনীতি

জনগণের রায়কে ভয় পায় বলে জামায়াত পিআর পদ্ধতি চায়

মেজর (অব.) হাফিজ উদ্দিন

আতিকুর রহমান নগরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। সেজন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে জামায়াতের সঙ্গে বিএনপির জোটের কোনো সম্ভাবনা নেই।

হাফিজ উদ্দিন অভিযোগ করেন, জামায়াত জনগণের রায়কে ভয় পায়। বিদেশি পরামর্শে কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থার কথা বলছে, যা বাস্তবসম্মত নয়। ভোটে জেতার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তা সামনে আনছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএনপি তা মেনে নেবে না।

বিএনপির এই নেতা সতর্ক করে বলেন, যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি তার জবাব রাজপথেই দেবে। একইসঙ্গে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে ১০৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেওয়াকে তিনি অযৌক্তিক বলে সমালোচনা করেন।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তাদের শত্রু না ভাবলেও কিছু নেতার বক্তব্য বিব্রতকর। একজন বলেছেন, তারা সরকার গঠন করবে আর বিএনপি থাকবে বিরোধী দলে-এটা কেবল দিবাস্বপ্ন।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’