হোম > রাজনীতি

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশের পর ‘দুই দেশ এক হওয়ার’ এবং ‘ভারত ও বাংলাদেশের ১৪০ কোটি ও ২০ কোটি মানুষ মিলে একসঙ্গে বিশ্বশক্তিতে পরিণত হওয়ার’ মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশকে একীভূত করার মতো মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে ছোট করে দেখার সুযোগ নেই।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা শাখার থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, শুক্রবার বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনারের বক্তব্য, যেখানে তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে কথা বলেছেন। এধরনের বক্তব্যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চরম উদ্বিগ্ন। এ বক্তব্যের মাধ্যমে ত্রিবেদী কী বুঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ত্রিবেদী এমন বক্তব্য দিয়েছেন। ত্রিবেদী যে ব্যাখাই দেন না কেন, এই ব্যাখা গ্রহণযোগ্য নয়। ত্রিবেদীর বক্তব্য খতিয়ে দেখতে হবে এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কঠোর হতে হবে।

তিনি আরো বলেন, ভারতের আশির্বাদ নিয়ে দেশ চালাতে চাইলে দেশপ্রেমিক ইমানদার জনতা কাউকে ছাড়বে না। ভারতের বিরুদ্ধে ইমানি চেতনায় জেগে উঠতে হবে। ত্রিবেদী যে ভাবেই বক্তব্য দিক না কেন, এর প্রকৃত রহস্য ভিন্ন। ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বিতাড়ন করতে হবে। তার স্থান বাংলাদেশে হবে না।

যাত্রাবাড়ী থানা সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. নূর মোহাম্মদ মুন্নার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ ও নির্বাহী সদস্য হাফেজ মো. সালাউদ্দিন প্রমুখ।

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

সীমান্তে গুলি এলে পাল্টা জবাব দিতে হবে: রাশেদ প্রধান

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে