হোম > রাজনীতি

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত

জাতীয় স্মৃতিসৌধে মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনো দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।

তিনি বলেন, বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

২৪ এর গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে, একাত্তরের সঙ্গে ২৪ এর কোনো তুলনা চলে না, এটা সম্ভব নয়।

নির্বাচনের আগে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি মন্তব্য করে মির্জা আব্বাস দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আল্টিমেটাম জাতীয় শ্রমিক শক্তির

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক

আ.লীগের বিরুদ্ধে ডেমরা-যাত্রাবাড়ীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে : খেলাফত যুব মজলিস

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: নাছির

জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী