হোম > রাজনীতি

মতিঝিলে খেলাফত আন্দোলনের মিছিল ও সমাবেশ

শাপলা চত্বরে গণহত্যার দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার

২০১৩ সালের ৫মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার দ্রুত বিচার ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

মঙ্গলবার মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজধাণীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবরোধ কর্মসূচিতে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নবী প্রেমিকদের ওপর চালানো গণহত্যার দ্রুত বিচার দাবি করেন।

তিনি বলেন, শাপলা চত্বর ট্রাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায়। ৫ মে শহীদ দিবস ঘোষণা করতে হবে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল শাপলা চত্বরে নাকি কেউ নিহত হয়নি, হেফাজতের লোকজন নাকি গায়ে লাল রং মেখে শুয়ে ছিল। সেটা ছিল ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার।

হাবিবুল্লাহ মিয়াজী আরো বলেন, বর্তমান সরকারের তদন্ত সংস্থা শুধু শাপলা চত্বরেই ৩২ জন হত্যার প্রমাণ পেয়েছে । অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে গত বছর ১৮অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বর হত্যাযজ্ঞের শিকার ৫৮ পরিবারকে ১০ লাখ টাকা করে চেক প্রদান করে প্রমাণ করেছে প্রকৃত সংখ্যা আনেক বেশি ছিল। তাছাড়া মানবাধিকার সংগঠন “অধিকার” ৬১ জন এবং হিউম্যান রাইটস ওয়াচ ৫৮ জনের কথা প্রকাশ করেছে। এই সত্য প্রকাশ করার কারণে অনেককে কারাবন্দি করা হয়েছিল।

তিনি বলেন, শাপলা গণহত্যার দায়ে অভিযুক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক আইজিপি, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল, ডিআইজি, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অর্থায়নকারী ও সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আবারো কঠিন কর্মসূচি আসতে পারে। খুনিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে শাপলার রক্তাক্ত চেতনা জাগ্রত রাখতে হবে। শাপলা শহীদদের রক্তের বদলা না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় নেতা মুফতী ইলিয়াস মাদারীপুরী, ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতি আখতারুজ্জামান আশরাফী, মুফতি আল আমিন, মুফতি জাকির হোসেন ও ছাত্রনেতা শফিকুল ইসলাম শরীফ প্রমূখ

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস