হোম > রাজনীতি

‘জুলাই ঘোষণাপত্র’ রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা: আ স ম রব

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কর্তৃক গতকাল ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’-কে স্বাগত জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বুধবার জেএসডির গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা এই ঘোষণাপত্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা হিসেবে দেখি। শুধুমাত্র দুঃশাসনের উৎখাত নয়, ঔপনিবেশিক কাঠামো পরিবর্তনের মধ্য দিয়েই রাষ্ট্রকে অগ্রসর হতে হবে। ঘোষণাপত্রে অতীতের ব্যর্থতার সাথে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনায় শুধুমাত্র দলভিত্তিক ক্ষমতা নয় - শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, নারী, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এটাই ঔপনিবেশিক কাঠামোর বিপরীতে জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক কাঠামো।

বিবৃতিতে আরো বলা হয়, গণতন্ত্রকে কেবল নির্বাচন ও সংসদের ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বহুমাত্রিক অংশগ্রহণের মাধ্যমে কার্যকর ও অর্থবহ করতে হবে। অতীতমুখী ও দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিবর্তে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ঘোষণাপত্রে ব্যক্ত আকাঙ্ক্ষাকে জাতীয় সনদে রূপ দিতে হবে। এখন সময় রাষ্ট্র পুনর্গঠনের, তাই “জাতীয় সনদ” এর মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করে কাঠামোগত রূপান্তরের সূচনা করতে হবে।

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন