হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন শনিবার

স্টাফ রিপোর্টার

তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল সরকার স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক পত্রে জানানো হয়, শনিবার সকাল ৯টায় ময়মনসিংহ ত্রিশালের উদ্দেশে সড়কপথে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বেলা ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে যোগদান এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ