হোম > রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার পদত্যাগের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে এনসিপি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত আমার দেশকে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সত্য নয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব